প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি রাজধানীর হোটেল র্যা ডিসন ব্লুর ওয়াটার গার্ডেনে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ এতে প্রতিষ্ঠানটির ‘এজেন্ট ব্যাংকিং’ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, জাহেদুল হক, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুস সালেহীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুন‐উর‐রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি।