স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৬ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুস সালেহীন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, গুলজার আহমেদ, এস এস নিজামুদ্দীন আহমেদ, নজমুল হক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক কাজী এ এস এম আনিসুল কবির এবং মো. মোতালেব হোসেন। বিজ্ঞপ্তি।