স্ট্যান্ডার্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন
প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংকের তোপখানা রোড শাখায় ইসলামি ব্যাংকিং উইন্ডো উদ্বোধনের মাধ্যমে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইসলামি ব্যাংকিং কার্যক্রম চালু করা হয়।ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. জাহেদুল হক। অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান ফেরদৌস আলী খান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, ব্যাংকের পরিচালকবৃন্দ কামাল মোস্তফা চৌধুরী, মো. নূরুলইসলাম, অশোক কুমার সাহা, মো. আইয়ুব, ফিরোজুর রহমান, হারুন রশিদ চৌধুরী, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুলআজিজ, আবদুল আহাদ, হারুন-অর-রশিদ, মুসফিক মামুন রিজভি, মো. ইউসুফ চৌধুরী, মো. হুমায়ুন কবির এবং শেখ মেজবা উদ্দিন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন, বিশিষ্ট শিল্পপতি, স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহকরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।