স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা তানভীর মোস্তফা চৌধুরী, ইনতিশার মোস্তফা চৌধুরী ও তাজমীম মোস্তফা চৌধুরী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, তানভীর মোস্তফা চৌধুরী, ইনতিশার মোস্তফা চৌধুরী ও তাজমীম মোস্তফা চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৫ হাজার (প্রতিটি পাঁচ হাজার করে) শেয়ার কিনতে চান। তাঁরা বিদ্যমান বাজারমূল্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এই শেয়ার কিনতে আগ্রহী।