স্ট্যান্ডার্ড ব্যাংকের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকার রমনায় পুলিশ কনভেনশন হলে গত বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মো. ইফতেখার-উজ-জামান, এস এস নিজামুদ্দীন আহমেদ এবং নজমুল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুস সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এজিএমে বার্ষিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, ১৫ শতাংশ বোনাস শেয়ার প্রদানসহ অন্যান্য বিষয় অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি