স্ট্যান্ডার্ড ব্যাংকের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার রাজধানীর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারম্যান এস এ এম হোসাইন, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, মোহাম্মদ আবদুল আজিজ, আ. মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, এস এস নিজামুদ্দীন আহমেদ, নজমুল হক চৌধুরী, মো. নাজমুস সালেহীন এবং শরিয়াহ্ বোর্ড সদস্য কাজী খুররম আহমেদ উপস্থিত ছিলেন। এজিএমে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি