প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, মোহা. ইউসুফ চৌধুরী, মো. ফায়েকুজ্জামান, শাহজাদা সৈয়দ নিজামুদ্দীন আহমদ এবং নজমুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।