প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলীতে হাজি জাফর আহমেদ মার্কেটে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শাখা গত রোববার উদ্বোধন করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. নাজমুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহ্মদ শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক ও নজমুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।