প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া বাজারের আবদুল আজিজ সুপার মার্কেটে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গত মঙ্গলবার শাখাটি উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ফিরোজুর রহমান, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ। বিজ্ঞপ্তি।