স্ট্যান্ডার্ড ব্যাংকের দুই লাখ শেয়ার কেনার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক/পৃষ্ঠপোষক মো. মনজুরুল আলম ওই প্রতিষ্ঠানটির দুই লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মনজুরুল আলমের কাছে বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মোট ৬৯ লাখ ১২ হাজার ৬৪০টি শেয়ার আছে। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আরও দুই লাখ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।