প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুন-উর-রশিদ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন।এই ব্যাংকে যোগ দেওয়ার আগে মামুন-উর-রশিদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি ছিলেন। তিনি ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা পদে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মামুন-উর-রশিদ যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিসর, কাতার ও মরিশাসসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি।