স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত ‘ব্যাসেল-২ অ্যান্ড ৩ অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. নাজমুস সালেহীন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (বিআরপিডি) দিপ্তি রাণী হাজরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (বিআরপিডি) চৌধুরী মো. ফিরোজ বিন আলম। বিজ্ঞপ্তি।