স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৭২তম বোর্ড সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৭২তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মোহা. নূরুল ইসলাম, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, হারুন রশিদ চৌধুরী, আলহাজ মো. মঞ্জুরুল আলম, এস এ এম হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, আবদুল আহাদ, মো. জাহিদুল হক, মোহা. ইউসুফ চৌধুরী, মোসফিক মামুন রিজভী, মো. ফায়েকুজ্জামান, শেখ মেজবাউদ্দিন ও শাহজাদা সৈয়দ নিজামুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন এবং বোর্ড সচিব এ এফ এম নিজামুল ইসলাম চৌধুরী।সভায় ব্যাংকের বিনিয়োগ, আমানত সংগ্রহ, শিল্প, বাণিজ্য, আমদানি-রপ্তানি ব্যবসায় ঋণ ও অগ্রিম মঞ্জুরি, অর্থ বিনিয়োগের নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।