স্ট্যান্ডার্ড সিরামিকের নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ ডিসেম্বর সকাল ১০টায় গাজীপুরের জয়দেবপুরে কেবি বাজার এলাকায় কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৫ অক্টোবর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ৬.২১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৫৪.০৩ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৭.২৫ টাকা।