স্ট্যান্ডার্ডে নাশকতার জন্য গোয়েন্দা ব্যর্থতা দায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় নাশকতার জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশন।
রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছে শ্রমিক সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শফিউল ইসলাম।
তিনি বলেন, নিজস্ব দায়িত্ববোধ থেকেই সরকারের উচিত নিজ উদ্যোগে স্ট্যান্ডার্ড কারখানা চালু করা। এ ছাড়া কারখানা শ্রমিকদের মজুরি পরিশোধ করা ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটিকে কাস্টমস ডিউটির ক্ষেত্রে বিশেষ রেয়াত দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনটির সহসভাপতি মীর মোহাম্মদ জুলহাস, সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ শিকদার ও সহ-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আল আজাদ।