করপোরেট সংবাদ
স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের সঙ্গে ব্র্যাক ব্যাংকের কাস্টোডিয়াল চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে মিউচুয়াল ফান্ড ‘এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড’ বিষয়ে কাস্টোডিয়াল চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংক লিমিটেডের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এহসানুল কবির চুক্তিতে সই করেন। চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক লিমিটেড স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে মিউচুয়াল ফান্ড অপারেশনের জন্য কাস্টোডিয়াল সার্ভিস দেবে। বিজ্ঞপ্তি