স্থপতিদের মধ্যে বার্জার পেইন্টসের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পঞ্চম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে সম্প্রতি।দেশের প্রতিভাবান স্থপতিদের কাজের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০০৩ সাল থেকে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সহযোগিতায় বার্জার পেইন্টস বাংলাদেশ এই দ্বিবার্ষিক পুরস্কার দিয়ে আসছে।এবার ছয়টি স্থাপনার জন্য ১৩ জনকে এই পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রেসিডেনসিয়াল ক্যাটাগরি বা আবাসিক শ্রেণীতে পুরস্কার লাভ করেন স্থপতি সালাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ রফিক আজম।নন-রেসিডেনসিয়াল বা অনাবাসিক শ্রেণীতে পুরস্কার পেয়েছেন প্যাট্রিক ডি রোজারিও, সেলিম আলতাফ বিপ্লব, তামান্না সাঈদ, খান মুহাম্মদ মুস্তফা খালিদ, মুহাম্মদ ফয়েজ উল্লাহ্ ও কে এম সাইফুল কাদের।এ ছাড়া আবাসিক শ্রেণীতে ইয়াং আর্কিটেক্টস পুরস্কার পান স্থপতি শাহনেওয়াজ খান, রুমানা চৌধুরী ও শামসউদ্দিন আহমেদ, জুবায়ের হাসান ও রুবায়েৎ তানভীর চৌধুরী।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট স্থপতি ডেভেলপাররা উপস্থিত ছিলেন।এই প্রতিযোগিতায় জুরি কমিটিতে ছিলেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রধান স্থপতি এ এস এম ইসমাইল, আর্ক এশিয়ার চেয়ারম্যান স্থপতি জর্জ কুনিহিরো, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যার অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ, সহকারী অধ্যাপক মাহমুদুল আনোয়ার রিয়াদ ও মেরিনা তাবাসসুম অ্যান্ড অ্যাসোসিয়েটসের মুখ্য স্থপতি মেরিনা তাবাসসুম।বিজ্ঞপ্তি।