স্থলবন্দর অবরোধের বাইরে রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনামসজিদ স্থলবন্দর ও আমদানি পণ্য পরিবহনকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স। চেম্বারের পরিচালনা পর্ষদের এক সভা থেকে গতকাল বৃহস্পতিবার এই দাবি জানানো হয়। চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি রাসিদুল হাসান, সহসভাপতি আবদুল হান্নান, জেলা বাস মালিক সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান, ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম, সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট বাবুল হাসনাত দুরুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, হরতাল-অবরোধকালে ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠানসহ যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের কারণে প্রতিদিন অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বক্তারা জনগণের জানমাল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান।