স্থলবন্দর কর্তৃপক্ষ কর্মকর্তা কল্যাণ সমিতির অভিষেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থলবন্দর কর্তৃপক্ষ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কর্মকর্তা কল্যাণ সমিতি) নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষেক হয়েছে।বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সম্প্রতি সমিতির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী।এতে সভাপতিত্ব করেন স্থলবন্দর কর্তৃপক্ষ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) ইরতিজা আহম্মদ চৌধুরী, প্রশাসন পরিচালক নজরুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) খন্দকার আবু মনসুর আহমেদ ও জ্যেষ্ঠ সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম এবং সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা কবির খান। বিজ্ঞপ্তি।