স্থলবন্দর দিয়ে কয়লা আমদানিতে ঋণপত্রের ঊর্ধ্বসীমা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে কয়লা আমদানির ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য গতকালই বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার অর্থাৎ বিভিন্ন ব্যাংককে নির্দেশনা পাঠিয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে, এখন থেকে দেশের যেকোনো স্থলবন্দর দিয়ে শুধু কয়লা আমদানির জন্য সর্বোচ্চ সাড়ে সাত হাজার কোটি ডলারের ঋণপত্র খোলা যাবে। আর এটি করা যাবে সুইফট-ব্যবস্থা বাদ দিয়ে। সুইফট হলো বিশ্বব্যাপী বিভিন্ন ব্যাংকের মধ্যে আর্থিক লেনদেনের টেলিযোগাযোগ পদ্ধতি।এতদিন স্থলবন্দর দিয়ে কয়লা আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ছয় হাজার ডলার মূল্যমানের ঋণপত্র খোলার সুযোগ ছিল।বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, অবিলম্বে এ নতুন ঊর্ধ্বসীমা কার্যকর হবে।