স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দর বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে দেশে আন্তব্যাংক মুদ্রাবাজারে স্থানীয় টাকার বিপরীতে প্রতি মার্কিন ডলারের দর প্রায় নয় পয়সা বেড়েছে। সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৪ টাকা ৯০ পয়সা থেকে ৭৫ টাকা শূন্য ৫ পয়সায় বিক্রি হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার প্রতি ডলার ৭৫ টাকা শূন্য ৩ পয়সা থেকে ৭৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।এদিকে আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সোমবার প্রতি ইউরোর দর ১ দশমিক ৩৬ ডলারের নিচে চলে যায়। মঙ্গলবার অবশ্য ইউরোর দর ১ দশমিক ৩৭ ডলারে ওঠে আসে।বুধবার গ্রিসের অর্থনীতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠকের পর গ্রিস যখন তার আর্থিক অব্যবস্থা থেকে বের হওয়ার পদক্ষেপগুলো প্রকাশ করে, তখন ইউরো শক্তি ফিরে পায়। এ সময় প্রতি ইউরো ১ দশমিক ৩৮ ডলারে ওঠে যায়।বৃহস্পতিবার আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বক্তব্যে সেই দেশের অর্থনীতি নিয়ে তেমন ইতিবাচক ইঙ্গিত না থাকায় বিনিয়োগকারীরা ‘সেফ হ্যাভেন’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের দিকে ঝুঁকে পড়েন। এর ফলে ওই দিনই প্রতি ইউরোর দর কমে ১ দশমিক ৩৪ ডলারে নেমে যায়। এটি হচ্ছে প্রায় আট মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর সর্বনিম্ন দর।শুক্রবার বিনিয়োগকারীদের ব্যাপক ঝুঁকিবিমুখতার কারণে মার্কিন ডলার ও জাপানি ইয়েনের দর বেড়ে যায়। এদিন ইউরোর বিপরীতে ইয়েনের দর গত প্রায় ১০ বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়।যাহোক, সব মিলিয়ে গত সপ্তাহটি ছিল মার্কিন ডলারের জন্য চলতি ২০১০ সালের মে মাসের পর সবচেয়ে ভালো সময়। সপ্তাহ শেষে প্রতি ইউরো ১ দশমিক ৩৫০১ ডলার, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৫৪৬৮ ডলার, প্রতি ডলার ৭৬ দশমিক ৬৪ ইয়েন এবং প্রতি ডলার শূন্য দশমিক ৯১ সুইস ফ্রাঙ্কের কাছাকাছি দরে লেনদেন শেষ করে। সূত্র: সিটিব্যাংক এনএ বাংলাদেশ।