স্থানীয় শিল্পকে সহায়তা দিয়ে শুল্কস্তর পুনর্বিন্যাসের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে দেশের স্থানীয় শিল্প যাতে সহায়তা পায় এমনভাবে আমদানি শুল্কস্তর পুনর্বিন্যাস করার প্রস্তাব দিয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এফবিসিসিআই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানিতে শুল্কহার ১২ শতাংশ ধার্য করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শিল্প খাতের মূলধনি যন্ত্রপাতি ও মৌলিক কাঁচামাল আমদানিতে শুল্কহার ১ শতাংশ, মধ্যবর্তী কাঁচামালে (যা দেশে উৎপাদিত হয় না) ৩ শতাংশ, দেশে উৎপাদিত হয় এমন মধ্যবর্তী কাঁচামাল আমদানিতে ১২ শতাংশ এবং তৈরি পণ্য ও বিলাসজাতীয় ভোগ্যপণ্যে ২৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।এর সঙ্গে বিদ্যমান সম্পূরক শুল্ক ও ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) অব্যাহত থাকতে পারে বলেও মত দিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।২০১২-১৩ অর্থবছরের বাজেটে পণ্য আমদানির শুল্কস্তর এভাবে পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। গত সোমবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এই প্রস্তাব দেওয়া হয়।এফবিসিসিআই বলছে, বাণিজ্য উদারীকরণ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপে গত কয়েক বছরে তৈরি পণ্য আমদানির শুল্কহার ১৫০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নামিয়ে আনা হয়েছে। অথচ, রাজস্ব আহরণের কথা বলে শিল্পের মৌলিক কাঁচামালের শুল্কস্তর সেভাবে কমানো হয়নি। দেশের বিনিয়োগ, শিল্পায়ন, কর্মসংস্থান ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে শিল্পের কাঁচামালের শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন।ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বলছে, বিভিন্ন সময়ে শুল্কহার ও এইচএস কোডের অসামঞ্জস্য দূর করতে শিল্পের অনেক কাঁচামালের শুল্কস্তর ২৫ কিংবা ১২ রয়েছে। অন্যদিকে, তৈরি পণ্যের ক্ষেত্রেও ১২ শতাংশ শুল্ক রয়েছে। এসব পণ্য চিহ্নিত করে আগামী বাজেটে সামঞ্জস্য আনা দরকার। তৈরি পণ্যের শুল্ক কাঠামো অপরিবর্তিত থাকলে বাণিজ্যে স্থিতিশীলতা আসবে। শিল্পের সংরক্ষণও অব্যাহত থাকবে।প্রসঙ্গত, চলতি ২০১১-১২ অর্থবছরে মূলধনি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৩ শতাংশ, মৌলিক কাঁচামালে ৫ শতাংশ, অন্তর্বর্তী কাঁচামালে ১২ শতাংশ এবং তৈরি পণ্যের ক্ষেত্রে ২৫ শতাংশ আমদানি শুল্ক নেওয়া হচ্ছে।এফবিসিসিআইয়ের শুল্কবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ এস এম কামাল উদ্দিন সোমবার প্রথম আলোকে বলেন, দেশের শিল্প খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো, শিল্পের উৎপাদন বৃদ্ধি ও এ খাতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক পদক্ষেপ হিসেবে শুল্কসংক্রান্ত প্রস্তাব এনবিআরকে দেওয়া হয়েছে।কামাল উদ্দিন বলেন, বিভিন্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে যৌথ বৈঠক করে যুক্তিযুক্ত নয়, এমন অনেক প্রস্তাবই বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে এনবিআরকে এবার অন্যান্য বারের চেয়ে অনেক কম প্রস্তাব দেওয়া হয়েছে।এফবিসিসিআই একটি সূত্র বলছে, তাদের দেওয়া শুল্ক প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে এনবিআর। কোনো প্রস্তাবের সঙ্গেই এনবিআর দ্বিমত করেনি। তবে এনবিআরের কর্মকর্তারা তাদের জানিয়েছেন, বাজেটে সব সময় রাজনৈতিক প্রেক্ষিত থাকে। সে কারণে সব প্রস্তাব বাস্তবায়ন করা যায় না।আগামী বাজেট প্রণয়নে আমদানি শুল্ক নির্ধারণের জন্য সহায়ক কয়েকটি নীতিমালারও প্রস্তাব করেছে এফবিসিসিআই। এ ছাড়া শুল্ক মূল্যায়নসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় শুল্ক মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাব করেছে এফবিসিসিআই। কমিটি সর্বনিম্ন মূল্য নির্ধারণ করবে এবং প্রতি তিন মাস পরপর সেই তালিকা প্রতিটি শুল্ক ভবন ও শুল্ক স্টেশনে পাঠাবে।সারণি: আমদানি শুল্ক কাঠামো বর্তমান হার এফবিসিসিআইয়ের প্রস্তাবমৌলিক কাঁচামাল ৫% ১%মূলধনি যন্ত্রপাতি ৩% ১%মধ্যবর্তী কাঁচামাল ১২% ১২%(দেশে উৎপাদিত হয়) মধ্যবর্তী কাঁচামাল ১২% ৩%(দেশে উৎপাদিত হয় না)তৈরি পণ্য ২৫% ২৫%