স্থাপনের আশ্বাসে গণ-অনশন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে স্থলবন্দর করার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের সাংসদের আশ্বাসের পর গতকাল বুধবারের গণ-অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটা থেকে শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে অনশন হওয়ার কথা ছিল। মেহেরপুরে একটি স্থলবন্দর নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন সর্বস্তরের লোকজন। এসব নিয়ে গতকাল প্রথম আলোয় ‘মেহেরপুরে স্থলবন্দর নিয়ে ১৮ বছর ধরে চিঠি চালাচালি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ ফরহাদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
সাংসদ ফরহাদ হোসেন জানান, স্থলবন্দর স্থাপনে অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে। ১৭ এপ্রিল (আজ) মুজিবনগর দিবসের অনুষ্ঠানে স্থলবন্দর স্থাপন নিয়ে সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে। এ কারণে আয়োজকদের অনশন কর্মসূচি স্থগিত করার অনুরোধ করা হয়েছে।