স্থায়ী বেতন ও চাকরি কমিশন গঠিত হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী অর্থবছর থেকে দেশে একটি স্থায়ী বেতন ও চাকরি কমিশন গঠন করা হবে বলে বাজেট বক্তব্যে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী আগামী অর্থবছর থেকে বাংলাদেশ ব্যাংক এবং সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য স্বতন্ত্র বেতন-ভাতা প্রবর্তন করার কথাও বলেন। অর্থমন্ত্রী গতকাল তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘বেতন-ভাতা নিয়ে সময়ে সময়ে সরকারকে নিয়মিতভাবে সুপারিশ দেবে কমিশন। ২০০৯ সালেই আমরা বলেছিলাম, কয়েক বছর পর পর বেতন কমিশন গঠনের পরিবর্তে স্থায়ী কমিশনই গঠন করা যায়। কমিশন বেতন-ভাতার বিষয়টি সব সময়ই বিবেচনায় রাখবে।’ অর্থমন্ত্রী বলেন, বেতন-ভাতা নির্ধারণে যেসব অসংগতি হয়, সেগুলোর সমাধান দিতে পারে এই কমিশন। বাংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংকের মতো আরও কয়েকটি ক্ষেত্রেও স্বতন্ত্র বেতন-ভাতা নির্ধারণ করতে হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।