প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেন ও গ্রিস এখন আর গতানুগতিক মন্দায় (রেসেশন) নেই, নিমজ্জিত হয়েছে গভীর বা তীব্র মন্দায় (ডিপ্রেশন)।নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ এই অভিমত ব্যক্ত করেছেন। আর এই পরিস্থিতির জন্য তিনি দায়ী করেছেন দেশ দুটিতে কঠোর রাজস্ব কৃচ্ছ্র সাধনের নীতি গ্রহণকে।স্টিগলিটজ বলেন, দেশ দুটি এখন ক্রমাগতভাবে ব্যয় সংকোচের ফাঁদে পড়ে গেছে। এর ফলে অর্থনীতিও ক্রমশ সংকুচিত হচ্ছে।স্টিগলিটজের মতে, কৃচ্ছ্র সাধনের নীতি ইউরোপকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এটি একটি ভুল পদক্ষেপ।প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম গ্রিসের বেকারত্বের হার এখন ২৫ দশমিক ১০ শতাংশ। আর স্পেনে ২৪ দশমিক ৬০ শতাংশ। সূত্র: এএফপি