স্পেনের ঋণমান আরও কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণমান নির্ণয়কারী অন্যতম আন্তর্জাতিক সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) স্পেনের ঋণমানের এক ধাপ অবনমন ঘটিয়েছে।এতে করে স্পেনের ঋণমান হয়েছে ‘বিবিবি-’। এর ফলে দেশটি এখন ঋণমানের নিম্নমধ্যম পর্যায়ের শেষ ধাপে নেমে গেল। এর আগ পর্যন্ত ঋণমান ছিল ‘বিবিবি’, যা নিম্নমধ্যম পর্যায়ের ঠিক মাঝখানের ধাপে।ঋণমানের অবনমন ঘটার মানে হলো, বিশ্ববাজার থেকে ঋণ গ্রহণ ও ফেরত দেওয়ার সক্ষমতা কমে যাওয়া। স্পেন এখন বিপুল পরিমাণ সরকারি ঋণে জর্জরিত। দেশটিতে বেকারত্বের হার ইউরো অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। আর্থিক সংকট সামাল দিতে স্পেন বড় ধরনের রাজস্ব কৃচ্ছ্র সাধন করছে। ফলে একদিকে সরকারি ব্যয় কমানো হয়েছে, অন্যদিকে বাড়ানো হয়েছে করের হার। সূত্র: বিবিসি।