স্পেনের বাজেটে কঠোর কৃচ্ছ্র সাধনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন সরকার গত শুক্রবার ২০১৩ সালের বাজেট ঘোষণা করেছে। এতে অর্থনীতি পুনরুদ্ধার তহবিলের পথ প্রশস্ত করতে ক্রমবর্ধমান বিক্ষোভের আশঙ্কা সত্ত্বেও কঠোর কৃচ্ছ্র সাধনের ঘোষণা দেওয়া হয়েছে। খবর এএফপির। এই বাজেটে তিন হাজার ৯০০ কোটি ইউরো (পাঁচ হাজার কোটি বিলিয়ন ডলার) ব্যয় হ্রাস এবং কর বাড়ানো হয়েছে। মন্দার কারণে ঘাটতি রোধ, প্রায় ২৫ শতাংশ বেকারত্ব ও ঋণ পরিশোধের দায় বৃদ্ধির লাগাম টেনে ধরতেই বাজেটে এ ব্যবস্থা নেওয়া হয়। সরকারের ঘাটতি নিয়ন্ত্রণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ নিশ্চিত করার লক্ষ্যে এই কৃচ্ছ্রতা অবলম্বন করা হচ্ছে।