স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসের পাশে দাঁড়াল এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে অংশগ্রহণকারী ৮০ জন বাংলাদেশি খেলোয়াড়ের পাশে দাঁড়াল এয়ারটেল। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বনানীতে এয়ারটেলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান ডা. শামীম মাতিন চৌধুরীর হাতে একটি স্পনসরশিপ চেক হস্তান্তর করেন এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা। ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ২ আগস্ট। বিজ্ঞপ্তি।