স্বপন কুমার বালা ডিএসইর প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার বিএসইসির নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর সুপারিশের ভিত্তিতে স্বপন কুমার বালাকে সিইও হিসেবে নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।এর আগে গত ২৪ মার্চ স্বপন কুমার বালাকে সিইও মনোনয়ন দেয় ডিএসই। গত ৯ জানুয়ারি সাবেক সিইও মোশাররফ এম হোসেনের পদত্যাগের পর পদটি শূন্য হয়।