স্বপ্নর নতুন আউটলেট মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রিটেইল চেইন স্বপ্নর ৫৬তম আউটলেটের যাত্রা শুরু হলো রাজধানীর মিরপুর ১-এর ৩/এ দারুস সালাম রোডের সিটি সেন্টারে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আউটলেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাব্বির হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নর অপারেশন ডিরেক্টর আবু নাছের, বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান, বিজনেস হেড সাইফুল আলম, হেড অব সেলস শামসুদ্দোহা শিমুল প্রমুখ। ২০০৮ সালের অক্টোবরে যাত্রা শুরু করে স্বপ্ন। বিজ্ঞপ্তি।