প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় (এএনএফএল কিং সিটি মার্কেট) রিটেইল চেইন শপ স্বপ্নর ৫০তম আউটলেট উদ্বোধন করা হয়েছে। ১৪ মে আউটলেটটি উদ্বোধন করেন স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অন্যান্যের মধ্যে স্বপ্নর হেড অব রিটেইল সেলস সামসুদ্দোহা শিমুল, রিজিওনাল সেলস ম্যানেজার সোহেল মইনুদ্দিন শৈবাল, সুজন দত্ত, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি শফিউল হাসান, সাধারণ সম্পাদক আবদুল মনসুর এবং কিং সিটির ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।