স্বপ্নের আউটলেট বনানীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেট রাজধানীর বনানীতে উদ্বোধন করা হয়েছে। এসিআই লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর সাব্বির হাসান সম্প্রতি এই আউটলেটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (এক্সপোর্ট, করপোরেট অ্যান্ড কোম্পানি গুডস) সোহেল তানভীর খান, চিফ অব অপারেশনস আবু নাছের, হেড অব সাপ্লাই চেইন (ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টুরেন্ট ডেভেলপমেন্ট) সাইফুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।