স্বপ্নের গ্রাহকদের জন্য গ্রোসারি ক্রেডিট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে মাস্টারকার্ড দেশে প্রথমবারের মতো চেইন শপ স্বপ্ন-এর গ্রাহকদের জন্য একটি কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম গ্রোসারি ক্রেডিট কার্ড চালু করেছে। গত বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য দেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির নাসির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বিজ্ঞপ্তি