প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এ গেমসে ভারোত্তোলনে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার এবং সাঁতারে মাহফুজা আক্তারকে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সিএসআরের আওতায় তাদের প্রত্যেককে আড়াই লাখ টাকা করে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে কবির, পরিচালনা পর্ষদের পরিচালক মো. মুসলিম চৌধুরী, এ কে এম রেজাউর রহমান, মো. মাহবুব হোসেন, মো. সাহেব আলি মৃধা, কাজি তারিকুল ইসলাম, সাবেরা আক্তারী জামাল ও আফজাল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত। বিজ্ঞপ্তি।