স্বর্ণালংকার ব্যবসায় মূসক হ্রাসের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন
স্বর্ণালংকার ব্যবসার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) সাড়ে চার শতাংশ থেকে কমিয়ে দেড় শতাংশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। দাবি আদায়ে গতকাল বুধবার সারা দেশের জুয়েলারিগুলোতে পূর্ণদিবস ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।একই সঙ্গে দাবি আদায়ে গতকাল বেলা সাড়ে ১১টায় সমিতির কার্যালয় রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন ব্যবসায়ী নেতা-কর্মীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঢাকা স্বর্ণশিল্পী শ্রমিক সংঘ ও তাঁতীবাজার বণিক সমিতির নেতা-কর্মীরাও যোগ দেন।প্রতিবাদ সভায় বাজুসের সভাপতি দিলীপ রায় ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বক্তব্য দেন। তাঁরা বলেন, অযৌক্তিকভাবে এই ভ্যাট আরোপের কারণে প্রতি ভরি স্বর্ণালংকারে ক্রেতাদের এখন দুই হাজার ২৫০ টাকা অতিরিক্ত মূসক দিতে হবে।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাজুসের সহসভাপতি এনামুল হক, বাবুল মিয়া, রঞ্জিত ঘোষ; সহসম্পাদক পবিত্র চন্দ্র ঘোষ, বিপুল ঘোষ, আনিসুর রহমান, রঞ্জন বিশ্বাস, বাদল কর্মকার প্রমুখ।