স্বর্ণের দাম আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে তা সমন্বয় করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভরিপ্রতি বিভিন্ন ধরনের স্বর্ণের দাম দেড় হাজার টাকা পর্যন্ত বেড়েছে। আজ শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫৮ হাজার ৯৬১ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৬ হাজার ৩৩৭ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৪৮ হাজার ২৮৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে হয়েছে ৩৭ হাজার ৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতি ভরি রুপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৭৪ টাকা। বাজুস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।