স্বর্ণের দাম কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।ঘোষণা অনুযায়ী, বিভিন্ন ধরনের স্বর্ণের দাম এখন ভরিপ্রতি দেড় হাজার টাকা পর্যন্ত কমেছে। আজ শুক্রবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে। জুয়েলার্স সমিতি গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে সর্বশেষ গত ২৯ মার্চ দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।বাজুস ঘোষিত নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমে হয়েছে ৫৭ হাজার ৪৪৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমে হয়েছে ৫৪ হাজার ৮৭৯ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা কমে ৪৭ হাজার পাঁচ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক হাজার ৪০০ টাকা কমে ৩৫ হাজার ৬৯১ টাকা হয়েছে।পাশাপাশি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ভরিপ্রতি ৫৮ টাকা কমে হয়েছে এক হাজার ৫১৬ টাকা।