স্বর্ণের দামে বিশ্বরেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এশিয়ায়ও স্বর্ণের দাম আজ ছিল সর্বোচ্চ। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯০০ ডলার বা এক লাখ ৪০ হাজার ৬০০ টাকা। আর এশিয়ায় প্রতি আউন্সের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে এক হাজার ৯১৩ দশমিক ৫ ডলার বা এক লাখ ৪১ হাজার ৫৯৯ টাকায় দাঁড়িয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশে আজকের ডলারের মূল্য ৭৪ টাকা ধরে এই হিসাব করা হয়েছে।বিশ্লেষকেরা মনে করছেন, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ডলারের সরবরাহ বাড়ানোর ঘোষণায় আজ স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। অনেকে মনে করেন, ইউরোপে ঋণসংকটের কারণে স্বর্ণের চাহিদা বেড়েছে। তাই বিশ্ববাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।ব্যাংকিং ও সম্পদ ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইনভেস্টেক অস্ট্রেলিয়ার ড্যারেন হেথকোট বলেন, দুঃসময়ে বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ অনেকটা নিরাপত্তা দেয়। বিশ্ববাজার যতদিন ইতিবাচক ও স্থিতিশীল না হবে, ততদিন স্বর্ণের দাম বাড়তে থাকবে।