স্বল্প আয়ের মানুষও ব্যাংকের গৃহঋণ পাওয়ার উপযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে স্বল্প আয়ের মানুষের কাছে গৃহঋণের ব্যাপক চাহিদা রয়েছে। সফলতার সঙ্গে সম্ভাবনাটি কাজে লাগাতে পারে এ দেশের ব্যাংকগুলো। তারা স্বল্প আয়ের মানুষকে সহজে গৃহঋণ দিতে পারে। আর এই অর্থায়ন তাদের জন্য দীর্ঘমেয়াদে টেকসই হবে।বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সদ্য প্রকাশিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ৯০ শতাংশেরও বেশি স্বল্প আয়ের মানুষের মর্টগেজ বা বন্ধকের প্রয়োজন পড়ে এবং অর্ধেকেরও বেশি পরিবার জামানত হিসেবে জমি দেখাতে পারে। যা ব্যাংকের ঋণের নিশ্চয়তা দেবে। অথচ দীর্ঘদিন ধরেই এ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এমন দৃষ্টিভঙ্গি দেখিয়ে আসছে যে স্বল্প আয়ের মানুষদের আয় অনিয়মিত হওয়ায় এবং তাঁদের সম্পদের অভাব থাকায় তাঁরা প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করে গৃহঋণ নিতে পারেন না।আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ‘মার্কেট স্টাডি অন অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক এই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও আইএফসির কর্মসূচি ব্যবস্থাপক থেলমা তাজিরিয়ানসহ আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, বাংলাদেশ ব্যাংক, বেসরকারি খাত, দাতা সংস্থাগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আইএফসির সমীক্ষাটিকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।একটি প্রাক্কলন অনুযায়ী এ দেশের প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস করেন ভাড়াবাড়িতে।