স্বল্পোন্নত দেশগুলোতে প্রযুক্তিকেন্দ্র স্থাপনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশগুলোর উদ্ভাবন ও সৃজনশীল ক্ষমতার উন্নয়ন ঘটিয়ে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিটি দেশেই প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। গতকাল মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের হামিদিয়া হলে অনুষ্ঠিত এলডিসি ফোরামে ‘উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন জোরদার করতে সমন্বিত কাঠামো নির্ধারণ’ শীর্ষক বক্তৃতাকালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ জাতিসংঘ সম্মেলন উপলক্ষে বিশ্ব মেধা সম্পদ সংস্থা ও তার্কিস পেটেন্ট ইনস্টিটিউট যৌথভাবে এ ফোরামের আয়োজন করে। ফোরামে বিশ্ব মেধাসম্পদ সংস্থার মহাপরিচালক ড. ফ্রান্সিস গারিসহ ব্রুকিনাপাসো, কম্বোডিয়া ও ইথিউপিয়ার মন্ত্রীরা বক্তব্য দেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বিশ্ব মন্দার ফলে স্বল্পোন্নত দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ধীর গতি লক্ষ করা যাচ্ছে।্রউল্লেখ্য, স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ৭ মে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি বিশ্ব মেধাসম্পদ সংস্থা আয়োজিত ফোরামেও অংশ নেন। আজ বুধবার সকালে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।