স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মতো হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে গতকাল শনিবার সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এই প্রথম বন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বন্দরের কাস্টমস সূত্র জানায়, স্বাধীনতা দিবসের ছুটির কারণে গতকাল এখানে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে। তবে আজ রোববার সকাল থেকে আবার বন্দরে পুরোদমে কাজ শুরু হবে।