স্বাধীনতা দিবসের অর্থনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ‘মহান স্বাধীনতা দিবসের অর্থনৈতিক তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধানের কক্ষে অনুষ্ঠিত হয়।ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী। আলোচনা করেন ওয়াই এ এম রফিকুল হক, টিনা উমনিয়া হোসেইন, মো. সারোয়ার খালিদ, তরুণ তপন ধর, খোদেজা বেগম, কানিজ মরিয়ম আক্তার, এস এম আবদুস শাকুর, রেহানা পারভিন, হাসিনা মরিয়ম আক্তার, আলমগীর হোসেন, অন্তেষণা জাহিন, মো. আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা স্বাধীনতার ৪১ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়েছে এবং একটি স্বাবলম্বী রাষ্ট্র হিসেবে বিশ্ব-ইতিহাসে উচ্চ স্থান অর্জন করেছে। বিজ্ঞপ্তি।