স্বাস্থ্যবিমা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত সোমবার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিমা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভারতের জেবি বোদা রিইন্স্যুরেন্স ব্রোকার ও প্যারামাউন্ট হেলথ গ্রুপের সহায়তায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এ সেমিনারের আয়োজন করে। বিআইএর চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম সেমিনারটি উদ্বোধন করেন। দেশের জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানির ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা সেমিনারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এ কে এম রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিমা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা বিমা জগতে একটি গুরুত্বপূর্ণ খাত, যা গরিব জনগোষ্ঠীর স্বল্প প্রিমিয়ামের মাধ্যমে বিমা পলিসির আওতায় আর্থিক সুবিধা নিশ্চিত করবে। বিজ্ঞপ্তি।