স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরকারি কেনাকাটা শুরু হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ইলেকট্রনিক বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে দরপত্র কার্যক্রম শুরু হয়েছে। এ পদ্ধতিতে দরপত্র আহ্বান, জমা, মূল্যায়ন—সবই হবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়।এর অংশ হিসেবে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীনে সরকারি ক্রয়সংক্রান্ত কেন্দ্রীয় শাখা বা সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) ল্যাবের ল্যাপটপ, ডেস্কটপ, ইউপিএস কেনার জন্য গতকাল সোমবার স্বয়ংক্রিয় ব্যবস্থায় এ দরপত্র আহ্বান করা হয়।আইএমইডির বিদায়ী সচিব হাবিবউল্লাহ মজুমদার এ কার্যক্রমের অনুমোদন দেন। এ সময় আইএমইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। www.eprocure.gov.bd ওয়েবসাইটে দরপত্র আহ্বানের বিজ্ঞাপনটি পাওয়া যাবে। এখন এ দরপত্রের ভিত্তিতে ১৯ অক্টোবর বেলা দুইটার মধ্যে নিবন্ধনকৃত সরবরাহকারীরা এ দরপত্রে অংশ নিতে পারবেন।