স্বয়ংক্রিয় হচ্ছে রপ্তানিজাত চিংড়ি শনাক্তকরণ পদ্ধতি
সাতক্ষীরার একজন সফল চিংড়িচািষ নজরুল ইসলাম। দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করছেন। তবে তাঁর আক্ষেপ, কিছু অসাধু চািষ ও ব্যবসায়ী মানহীন চিংড়ি রপ্তানি করছেন। এতে করে অনেক ক্ষেত্রেই রপ্তানি করা পণ্য ফেরত আসে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
অবশ্য ফেরত আসা চিংড়ি কোন চাষি দিয়েছেন, সেটি শনাক্ত সম্ভব হয় না। তখন সব চািষর চিংড়ির দাম কমিয়ে দেন কারখানার মালিক। তাতে সৎ চািষরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তবে এ অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। চিংড়ি শনাক্তকরণ বা ট্রেসিবিলিটির পদ্ধতিটি স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে নজরুলের মতো চিংড়িচািষদের মুখে হাসি ফুটবে।
চিংড়ি রপ্তানির প্রায় ৪৫ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। আর ইইউতে মৎস্য রপ্তানির ক্ষেত্রে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানিসহ সকল পর্যায়েই পণ্যের উৎস শনাক্তকরণের জন্য তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক। বাংলাদেশে কাজটি শুরু হয় ২০০৭ সালে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) যৌথ প্রকল্প ‘বেস্ট প্রজেক্ট—বেটার ফিশারিজ কোয়ালিটি’-এর অধীনে কাগজে-কলমে এটি হয়ে আসছিল।
এখন চিংড়ি শনাক্তকরণ বা ট্রেসিবিলিটির এই পদ্ধতিটি স্বয়ংক্রিয় হচ্ছে। এতে করে চিংড়িচািষ, নিলামকেন্দ্র ও প্রক্রিয়াজাতকরণ কারখানার একটি তথ্যভান্ডার তৈরি হবে। প্রত্যেক চািষর একটি আলাদা কার্ড ও আইডি নম্বর থাকবে। যখন কোনো চািষ পণ্য নিয়ে নিলামকেন্দ্রে যাবেন, তখন তাঁর আইডি কার্ড স্ক্যান করে তাঁর পণ্যের মোড়কের ওপর একটি বারকোড বসিয়ে দেওয়া হবে। একই প্রক্রিয়া অনুসরণ করা হবে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানায়। তার পরই রপ্তানি হবে। এতে করে কেউ যদি মানহীন পণ্য বিক্রি করেন, সেটি সহজেই শনাক্ত করা যাবে। আর শিগগিরই পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়াটি শুরু হবে।
ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত এক সেমিনারে চিংড়ি শনাক্তকরণের এই স্বয়ংক্রিয় পদ্ধতির বিষয়ে জানানো হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্যসচিব সেলিনা আফরোজ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, ইউএনআইডিওর কর্মকর্তা কার্ল সেবিস্তা প্রমুখ।
প্রকল্পের কর্মকর্তা সুস্মিতা বণিক জানান, বাংলাদেশ থেকে ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়াসহ বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি হয়। সেসব দেশ পণ্যের মান নিশ্চিত হওয়ার জন্য অনেক ক্ষেত্রে পণ্যের উৎস, উৎপাদনের তারিখ, কোন রাসায়নিক মেশানো হয়েছে ইত্যাদি তাৎক্ষণিকভাবে জানতে চায়। ফলে রপ্তানি টিকিয়ে রাখতে হলে ট্রেসিবিলিটির বাস্তবায়ন দরকার।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সাড়ে ৪৯ কোটি মার্কিন ডলারের চিংড়ি রপ্তানি হয়েছে। গত অর্থবছর এই আয় ছিল ৪৫ কোটি ডলার। সেই হিসাবে এখন পর্যন্ত এ খাতের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৭১ শতাংশ।