স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে। ১০ গ্রাম ওজনের ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুত করা এ স্মারক মুদ্রার একটির মূল্য ৩৫ হাজার টাকার স্থলে ৪০ হাজার টাকা এবং দুটির মূল্য ৭০ হাজার টাকার স্থলে ৮০ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে স্মারক মুদ্রার এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি।