স্মার্ট কার্ড চালু করেছে ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্প্রতি স্মার্ট কার্ড চালু করেছে। মাইক্রো প্রসেসরসমৃদ্ধ নতুন এই কার্ড অনেক বেশি সুরক্ষিত ও ব্যক্তিকেন্দ্রিক। তাই এটি ব্যবহারে প্রতারিত হওয়ার ঝুঁকিও কম। ইএমভি ‘চিপ অ্যান্ড পিন’ কার্ডগুলো বর্তমানে প্রচলিত ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ডকে প্রতিস্থাপন করবে। স্মার্ট কার্ডটি প্রচলনে সিস্টেম ইন্টিগ্রেটর ও মাল্টিপারসো সফটওয়্যার উদ্ভাবনকারী প্রতিষ্ঠান এক্স ইনফোটেক সহায়তা দিয়েছে। এ প্রসঙ্গে ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান এম নাজিম এ চৌধুরী বলেন, ‘এক্স ইনফোটেকের বৈশ্বিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান থেকে আমরা লাভবান হব বলে আশা করি। আমরা গ্রাহকদের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করতে ও উন্নত সেবা প্রদানে সমর্থ হব।’ বিজ্ঞপ্তি।