স্মার্টফোন বিক্রিতে অপোর রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপো বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রিতে একটি যুগান্তকারী রেকর্ড সৃষ্টি করেছে। অপো আর ১১ এবং অপো ৫৭ বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির দিক থেকে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে। চলতি বছরের জুলাইয়ে কাউন্টার পয়েন্ট রিসার্চ গ্রুপ পরিচালিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। এই দুটি সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনের মধ্যে অপো এ৫৭ বাংলাদেশের বাজারে সোনালি ও কালো রঙে পাওয়া যাচ্ছে এবং এর মূল্য ২০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া অপোর ফ্ল্যাগশিপ ডিভাইস এফ ৩ এবং এফ ৩ প্লাস বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। অপো গত মাসে বাজারে একটি দ্রুতগতির ক্যামেরা ফোন-এ৭১ উন্মোচন করেছে। বিজ্ঞপ্তি