স্যাক্রিফাইস স্টোরি কনটেস্ট বিজয়ীদের ভিশনের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঈদুল আজহা উপলক্ষে ‘স্যাক্রিফাইস স্টোরি কনটেস্ট’ বিজয়ীদের পুরস্কৃত করেছে ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ‘ভিশন’। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে সেরা ১০ বিজয়ীর হাতে ফ্রিজ, এয়ারকুলার, রাইস কুকার ও আয়রন তুলে দেওয়া হয়। ময়মনসিংহের ফাবলিহা সিথী প্রতিযোগিতায় প্রথম হন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে গাইবান্ধার মজিবর রহমান ও শেরপুরের মাহফুজুর রহমান। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রতিযোগিতার জন্য লেখা আহ্বান করা হলে প্রায় ১০ হাজার প্রতিযোগী তাঁদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ত্যাগের গল্প পাঠান। ভিশনের ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তী বলেন, গল্পগুলো নিয়ে উদ্দীপনামূলক প্রামাণ্যচিত্র বানানো হবে। বিজ্ঞপ্তি।