স্যানোফি-এভেন্টিস বাংলাদেশের ৪৬তম বার্ষিক সাধারণ সভা
স্যানোফি-এভেন্টিস বাংলাদেশের ৪৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান কে এইচ মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব দেওয়ান জাকির হোসাইন ও উপসচিব মো. হারুনুর রশিদ, সানোফি-অ্যাভেনটিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক অ্যাফেয়ার্স ও মার্কেট অ্যাকসেস বিভাগের প্রধান মিশেল সোয়ানসন, সানোফি-অ্যাভেনটিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখারুল ইসলাম, মুহাম্মদ তাজদিকুল ইসলাম, পরিচালক (অর্থ ও প্রশাসন) ও কোম্পানি সচিব উপস্থিত ছিলেন। সভায় ২০০৯ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। যা থেকে মালিকানার অংশ অনুযায়ী বাংলাদেশ সরকার পাবে এক কোটি ৪৭ লাখ টাকার (১৪.৭ মিলিয়ন) লভ্যাংশ। উল্লেখ্য, স্যানোফি-এভেন্টিসের ৪৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ার বাংলাদেশ সরকারের। কে এইচ মাসুদ সিদ্দিকী সভায় কোম্পানির ২০০৯ সালের হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য পরিচালকমণ্ডলীর প্রতিবেদন উপস্থাপন করেন।সভায় জানানো হয়, ২০০৯ সালে স্যানোফি-এভেন্টিস বাংলাদেশ ভ্যাট বা মূসক, কর ও শুল্ক বাবদ সরকারের কোষাগারে ৫৫ কোটি টাকা জমা দিয়েছে। বিজ্ঞপ্তি।